অমূল্য নিয়ামতের জন্য আমরা মহান আল্লাহর কাছে অত্যন্ত কৃতজ্ঞ।



স্ত্রী ও শিশুকন্যার জন্য দোয়া প্রার্থনা করে তিনি আরও লেখেন,

আমাদের শিশুকন্যা ও তার মায়ের জন্য আপনারা দোয়া করবেন। আল্লাহ যেন তাদের উভয়কে সুস্বাস্থ্য, সুখ এবং একটি দীর্ঘ ও সুন্দর জীবন দান করেন।



অন্যদিকে নাফিজা ফেসবুকে সদ্যোজাত মেয়ের হাতের ছবি প্রকাশ করে মেয়েকে নিজের ‘পরম আশীর্বাদ, মধুর অলৌকিক ঘটনা এবং চিরন্তন ভালোবাসা’ বলে উল্লেখ করেছেন।



উভয়ের পোস্টেই সহকর্মী ও নেটিজেনরা শুভেচ্ছা জানিয়েছেন।



২০০৬ সালে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতার মাধ্যমে শোবিজ অঙ্গনে পা রাখেন নাফিজা জাহান। অভিনয় ক্যারিয়ারের ভালো সময় ফেলে ২০১৩ সালের দিকে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান।



ব্যক্তিজীবনে ২০১৫ সালে যুক্তরাষ্ট্রে এক প্রবাসী বিয়ে করেন। সে সংসার ভেঙে যাওয়ার পর ২০২১ সালের নভেম্বরে নিউ ইয়র্কে রাজীব হাসানকে বিয়ে করেন । বিয়ের সাড়ে ৪ বছরের মাথায় এ দম্পতির ঘর আলো করে এসেছে নতুন অতিথি।



প্রসঙ্গত, নাফিজা জাহানের উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘হোমিও রোমিও’, ‘সাদা রঙের স্বপ্ন’, ‘৪২০’, ‘গ্র্যাজুয়েট’, ‘ইডিয়টস’, ‘আমাদের গল্প’ ইত্যাদি।